Logo
Logo
×

Advertisement

জাতীয়

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে কঠোর হুঁশিয়ারি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ পিএম

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে কঠোর হুঁশিয়ারি

ছবিঃ এআই

Advertisement

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ও ডিসেম্বরে যেকোনো অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না উল্লেখ করে ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। যেকোনো অপতৎপরতা রুখে দেব।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তৎপরতা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

শফিকুল ইসলাম আরও বলেন, যাদের আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এরকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড তো দেশে চালাতে দেব না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত কঠোর অবস্থান এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেব। নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেফতার অভিযান চলমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

কালীগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

কালীগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

অভিভাবক ছাড়া বিদেশযাত্রা: প্রাপ্তবয়স্ক নারীকে বিমানবন্দরে আটকানোর আইন আছে কি?

অভিভাবক ছাড়া বিদেশযাত্রা: প্রাপ্তবয়স্ক নারীকে বিমানবন্দরে আটকানোর আইন আছে কি?

আরও পড়ুন

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

১০ এয়ারবাস কিনতে চুক্তি সই সন্ধ্যায়

১০ এয়ারবাস কিনতে চুক্তি সই সন্ধ্যায়

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম