ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
Advertisement
বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম
বুধবার নির্বাচন ভবনে ইসির সঙ্গে নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠক করেন। ছবি: বাসস
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।
বুধবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে অংশ নেওয়া নেপালের নির্বাচন কমিশনের ৬ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন নির্বাচন কমিশনার ড. জানকী কুমারী তুলাধর ও ড. রাজিব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণ প্রসাদ কাপরী, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে ও ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমার।
ইসির কর্মকর্তারা জানান, বৈঠকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম নিয়ে আলোচনার কথা রয়েছে।

