Logo
Logo
×

Advertisement

জাতীয়

উপজেলা পরিষদের ‘পরিদর্শন কক্ষ’ শুধু এমপিদের জন্য সংরক্ষণের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

উপজেলা পরিষদের ‘পরিদর্শন কক্ষ’ শুধু এমপিদের জন্য সংরক্ষণের নির্দেশ

Advertisement

উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা ‘পরিদর্শন কক্ষ’ অন্য কারও ব্যবহারের জন্য না দিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এসব কক্ষ শুধুমাত্র সংসদ সদস্যদের জন্য সংরক্ষণ এবং যথাযথভাবে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা। একই সঙ্গে উপজেলা পরিষদ সংসদ সদস্যের উপদেশ গ্রহণ করবে।

চিঠিতে বলা হয়, সংসদ সদস্যদের উপজেলা পরিষদ-সংক্রান্ত উপদেশমূলক কার্যক্রম পরিচালনা ও তদারকির সুবিধার্থে উপজেলা পরিষদে তাদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ নির্মাণ ও বরাদ্দ করা হয়েছে।

এ অবস্থায় সংসদ সদস্যদের নামে বরাদ্দ করা এসব পরিদর্শন কক্ষ অন্য কারও ব্যবহারের জন্য না দিয়ে শুধু সংসদ সদস্যদের জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে। একই সঙ্গে কক্ষগুলোর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনটি ২০০৯ ও ২০২৬ সালে সংশোধন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিব না: এলজিআরডি মন্ত্রী

ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিব না: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

আরও পড়ুন

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম