Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিব না: এলজিআরডি মন্ত্রী

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ এএম

ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিব না: এলজিআরডি মন্ত্রী

Advertisement

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা জনগণের সত্যিকার ভোটের প্রতিফলিত করে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। আমাদের শক্তি হলো জনগণের শক্তি। গুটি কয়েকজন লোক মিথ্যার ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবেন সেটা কিন্তু আমরা হতে দিবো না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহযোগিতা, সম্প্রতি মৃত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা ও ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে সংবাদপত্র ও ফেসবুকের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী আছে যাদের নেত্রী এবং যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। তারা শৃঙ্খলা ভঙ্গ করে সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে সত্যের বদলে মিথ্যা প্রচার করছেন। আর এসব যেন তারা না করতে পারে, সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নকে মূখ্য বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে গ্রামের নারীদের জন্য, বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। ইনশাল্লাহ, আগামী কয়েক মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করবো।

মন্ত্রী আরও বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আইনের রাজনীতি করি। কিন্তু যারা আইনের অপব্যবহার করবে তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ

৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ

দেশের যে দুই জেলায় নতুন পৌরসভা গঠনের অনুমোদন

দেশের যে দুই জেলায় নতুন পৌরসভা গঠনের অনুমোদন

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ

শাহে আলমের ব্যাখ্যা ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ

৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা: আক্তারুজ্জামান বাচ্চু

৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা: আক্তারুজ্জামান বাচ্চু

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’

আরও পড়ুন

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি

সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম