Logo
Logo
×

Advertisement

জাতীয়

ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ফাইল ছবি

Advertisement

ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ চিঠি দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক। 

চিঠিতে ইশরাক হোসেন লিখেছেন, ‘আমার নির্বাচনি এলাকার অন্তর্গত ধোলাইখাল এলাকায় বিদ্যমান ট্রাকস্ট্যান্ডের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় যানজট, শব্দ ও বায়ুদূষণ, সড়ক নিরাপত্তাহীনতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে ভারি যানবাহনের চলাচল ও সড়কের ওপর ট্রাক অবস্থানের কারণে এলাকার স্বাভাবিক যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।’  

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ধোলাইখাল রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় বর্তমান স্থানে ট্রাকস্ট্যান্ড পরিচালনা জনস্বার্থ, সড়ক ব্যবস্থাপনা ও নগর পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতীয়মান হচ্ছে। একটি পরিকল্পিত, নিরাপদ ও জনবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাকস্ট্যান্ডটি উপযুক্ত বিকল্প স্থানে স্থানান্তর করা প্রয়োজন।’ 

ইশরাক বলেন, ‘এমতাবস্থায় জনস্বার্থে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডের বর্তমান অবস্থান সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় পর্যালোচনা করে উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণপূর্বক ট্রাকস্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’ 

বিষয়টির জনস্বার্থ ও গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে গৃহীত ব্যবস্থা ও অগ্রগতির বিষয়ে অবহিত করার জন্যেও অনুরোধ জানান ইশরাক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ

ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর যানজট কমাতে নতুন পরিকল্পনা

রাজধানীর যানজট কমাতে নতুন পরিকল্পনা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু

ফুটপাত দখল করে দোকান বসালেই উচ্ছেদ: ডিএসসিসি প্রশাসক

ফুটপাত দখল করে দোকান বসালেই উচ্ছেদ: ডিএসসিসি প্রশাসক

আরও পড়ুন

ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম