Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Advertisement

‘গ্রীন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে সবসময় পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বর্তমান অবস্থার পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ডাস্টবিন দেওয়া হবে। তবে শিক্ষার্থীরা যাতে রাস্তায়, টিএসসি বা ক্যাম্পাসের অন্য কোথাও ময়লা না ফেলেন, সে বিষয়ে সচেতন হতে হবে।

টিএসসি, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় ভাসমান হকারদের নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন তিনি। হকারদের তালিকা করে পরিচয়পত্রের আওতায় আনার প্রস্তাব দিয়ে আবদুস সালাম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের ঐতিহ্য ও গর্বের জায়গা। কোনোভাবেই জায়গাটি অপরিচ্ছন্ন রাখা যাবে না।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা শুধু এক দিনের কর্মসূচি নয়, সারা বছর এ কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরিচ্ছন্নতার জন্য বাইরের কারও ওপর নির্ভর না করে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান শেষে যেন এক টুকরো পলিথিন, টিস্যু কিংবা বাদামের খোসাও পড়ে না থাকে, সে দায়িত্ব সবাইকে নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মোজাদ্দেদী আলফেছানী, প্রক্টর ইসরাফিল রতন।

এ ছাড়া ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি, ছাত্রদল নেতাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে কলাভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ক্যাম্পাসে স্থাপন করা নতুন ডাস্টবিন উদ্বোধন করা হয়। পরে পরিচ্ছন্নতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরিষ্কার স্থান পরিষ্কার করার কার্যক্রম শুরু করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

পদত্যাগ নিয়ে ছাত্রদল নেত্রী প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন ছাত্রদলের আবিদ

সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন ছাত্রদলের আবিদ

কপাল পুড়ল যুবদল-ছাত্রদলের ৮ নেতার

কপাল পুড়ল যুবদল-ছাত্রদলের ৮ নেতার

আরও পড়ুন

পদত্যাগ নিয়ে ছাত্রদল নেত্রী প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম