Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফাইল ছবি।

Advertisement

আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হবে। এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হয়। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের জন্য পাঠানো বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে

বার্তায় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তথ্য কম-বেশি করে দেওয়া উচিত নয়। এতে প্রকৃত অভাবী পরিবারের অধিকার ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি কেউ টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলে তাকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য দিতে কোনো অর্থ লাগবে না বলেও বার্তায় উল্লেখ করা হয়। এ ধরনের প্রতারণার বিষয়ে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানানোর কথা বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা সরকারের

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা সরকারের

ফ্যামিলি কার্ডের ভাতা, প্রতি মাসের ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

ফ্যামিলি কার্ডের ভাতা, প্রতি মাসের ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

আরও পড়ুন

‘মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্বিমত নেই’

‘মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্বিমত নেই’

প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

চিকিৎসক-রোগীর মধ্যে আস্থা তৈরির আহ্বান কৃষিমন্ত্রীর

চিকিৎসক-রোগীর মধ্যে আস্থা তৈরির আহ্বান কৃষিমন্ত্রীর

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম