Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

ছবি: সংগৃহীত।

Advertisement

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ও সার্বিক দিক নির্ধারণ করতে ‘কমিশন বৈঠকে’ বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, কমিশনের ১৩-তম এই গুরুত্বপূর্ণ সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচন কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ইসি জানায়, প্রস্তাবিত এই কমিশন সভার আলোচ্যসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রধান আলোচ্য হিসেবে স্থান পেয়েছে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার পরিকল্পনা ও সময় নির্ধারণ। এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক গতিশীলতা ফেরাতে সেখানকার কর্মকর্তাদের ক্ষমতা অর্পণ ও বণ্টন নিয়েও বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

একইসঙ্গে ইসির পার্সোনালাইজেশন সেন্টারে এনআইডি কার্ড প্রিন্টিং ও ব্যবস্থাপনায় ব্যবহৃত মেশিনসমূহের বর্তমান হালনাগাদ অবস্থা, সঠিক রক্ষণাবেক্ষণ, পেন্ডিং থাকা কার্ড প্রিন্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের লক্ষে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত প্রদান করা হবে এই সভায়। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদন এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে

ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে

আজ জানা যাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

আজ জানা যাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

সহিংসতা কমিয়ে ভোটের পরিকল্পনা ইসির

ইউনিয়ন পরিষদ সহিংসতা কমিয়ে ভোটের পরিকল্পনা ইসির

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: মীর শাহে আলম

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: মীর শাহে আলম

আরও পড়ুন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

পলকের নির্দেশে জুলাইয়ে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ করা হয়

পলকের নির্দেশে জুলাইয়ে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ করা হয়

পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি, তালিকা দেখুন

পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি, তালিকা দেখুন

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম