Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষক নিবন্ধনের বাংলা পরীক্ষার নম্বর ১৫, প্রশ্ন হবে যেসব বিষয়ে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

শিক্ষক নিবন্ধনের বাংলা পরীক্ষার নম্বর ১৫, প্রশ্ন হবে যেসব বিষয়ে

Advertisement

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মানবণ্টনে পরিবর্তন আনা হয়েছে। প্রথম পর্যায়ের ইবতেদায়ি ক্বারি-মৌলভি পদের বাংলা বিষয়ের সিলেবাস ও নম্বর বণ্টন চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে মোট ১৫ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান নির্ধারণ করা হয়েছে এক নম্বর।

নির্ধারিত মানবণ্টন অনুযায়ী, বাংলা ব্যাকরণ অংশ থেকে নয়টি এবং লেখক পরিচিতি থেকে ছয়টি প্রশ্ন থাকবে।

প্রশ্ন প্রণয়নে চার ধরনের দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে জ্ঞানভিত্তিক প্রশ্ন থাকবে ৪০ শতাংশ, অনুধাবনভিত্তিক ৩০ শতাংশ, প্রয়োগমূলক ২০ শতাংশ এবং বিশ্লেষণ, সংশ্লেষণ ও মূল্যায়নের মতো উচ্চতর দক্ষতাভিত্তিক প্রশ্ন থাকবে ১০ শতাংশ।

ব্যাকরণে গুরুত্ব পাবে ৯টি বিষয়

বাংলা ব্যাকরণ অংশে প্রাথমিক আলোচনা ও উদাহরণভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে। নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা বানানের নিয়ম, শব্দ,সন্ধি, উৎস অনুযায়ী শব্দের শ্রেণিবিভাগ,বাংলা বর্ণ, গঠন অনুযায়ী বাক্যের শ্রেণিবিভাগ, প্রতিশব্দ, এক কথায় প্রকাশ ও বাগধারা।

এসব বিষয় থেকে মোট নয়টি প্রশ্ন করা হবে। ফলে পরীক্ষার্থীদের বাংলা ব্যাকরণের মৌলিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করার পাশাপাশি উদাহরণভিত্তিক প্রস্তুতিও নিতে হবে।

১২ কবি-সাহিত্যিক থেকে ৬ প্রশ্ন

লেখক পরিচিতি অংশে বাংলা সাহিত্যের ১২ জন কবি-সাহিত্যিকের জীবন ও সাহিত্যকর্ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অংশ থেকে ছয়টি প্রশ্ন থাকবে। কবি-সাহিত্যিকদের জন্ম ও মৃত্যুসাল, জন্মস্থান, উপাধি এবং গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসতে পারে।

সিলেবাসে থাকা ১২ জন কবি-সাহিত্যিক হলেন— কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, কায়কোবাদ, কামিনী রায়, বন্দে আলী মিয়া, রোকেয়া সাখাওয়াত হোসেন, গোলাম মোস্তফা, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, সুফিয়া কামাল ও ফররুখ আহমদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিনিয়র শিক্ষকের খসড়া তালিকা প্রকাশ

সিনিয়র শিক্ষকের খসড়া তালিকা প্রকাশ

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: ভাইভার তারিখ ঘোষণা, যেসব কাগজপত্র লাগবে

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: ভাইভার তারিখ ঘোষণা, যেসব কাগজপত্র লাগবে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার: সমাজকল্যাণমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার

সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার

সরকারবিরোধী চক্রান্ত সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

শিক্ষক নিবন্ধনের বাংলা পরীক্ষার নম্বর ১৫, প্রশ্ন হবে যেসব বিষয়ে

শিক্ষক নিবন্ধনের বাংলা পরীক্ষার নম্বর ১৫, প্রশ্ন হবে যেসব বিষয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম