Logo
Logo
×

Advertisement

জাতীয়

সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম

সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক

Advertisement

সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করা তিন নারী কূটনীতিক। তারা হলেন ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

সোমবার (১২ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া তিন কূটনীতিকের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।

সামিনা নাজ নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভারতের মুম্বাই ও দিল্লি, নেদারল্যান্ডসের হেগ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

নাহিদা রহমান সুমনা গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে নওরীন আহসান এর আগে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, নেদারল্যান্ডসের হেগ এবং কানাডার অটোয়ায় বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নন-ক্যাডারে বড় পদোন্নতি

নন-ক্যাডারে বড় পদোন্নতি

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

দুর্নীতিবাজ শনাক্তে কমিটি, বিদেশ সফরে কড়াকড়িসহ সচিবদের ২৩ নির্দেশনা

দুর্নীতিবাজ শনাক্তে কমিটি, বিদেশ সফরে কড়াকড়িসহ সচিবদের ২৩ নির্দেশনা

দুর্নীতিবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে

মন্ত্রিপরিষদ সচিবের কঠোর বার্তা দুর্নীতিবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে

ভুয়া ৭৪ শিশুর জন্ম-মৃত্যু নিবন্ধন ইউপি সচিবের, নেপথ্যে কী?

ভুয়া ৭৪ শিশুর জন্ম-মৃত্যু নিবন্ধন ইউপি সচিবের, নেপথ্যে কী?

সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত, সচিবদের কাছে আবাসন পরিদপ্তরের চিঠি

সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত, সচিবদের কাছে আবাসন পরিদপ্তরের চিঠি

আরও পড়ুন

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম