Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া মহল্লায় পদ্মা নদী পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

Advertisement

হিস্যা অনুযায়ী পদ্মা নদীতে পর্যাপ্ত পানি দিয়ে ভারত বাংলাদেশের বন্ধু হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, শুকনো মৌসুমে বাংলাদেশের কমপক্ষে ৩০ হাজার কিউসেকের বেশি পানি পাওয়া উচিত। অথচ কোনো কোনো মাসে পানির প্রবাহ ৫ হাজার কিউসেকেও নেমে এসেছিল।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া মহল্লায় পদ্মা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে ফারাক্কা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়নের বিষয়ে তারা এখন ১২ ডিসেম্বরকে লক্ষ্য ধরে কাজ করছেন। শুকনো মৌসুমে বাংলাদেশ পর্যাপ্ত পানি পাচ্ছে না। এ পরিস্থিতিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় দুই দেশের কারিগরি দলের সদস্যরা রয়েছেন। তারা প্রতিদিন পানির প্রবাহ পরিমাপ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভারত অতীতের চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষের বন্ধু হিসেবে ভূমিকা রাখবে।

ফারাক্কা পানিবণ্টন চুক্তি নবায়নের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে নদী ও পানি বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত জুনে কলকাতায় এ বিষয়ে একটি সভাও হয়েছে। পরে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীরের নেতৃত্বে আরেকটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

ফরহাদ হোসেন বলেন, ভারতের নতুন হাইকমিশনার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকে আগামী দিনের ফারাক্কা চুক্তিতে পানির প্রবাহের নিশ্চয়তা নিয়ে জোর তাগাদা দেওয়া হয়েছে। হাইকমিশনার তাদের আশ্বস্ত করেছেন। তিনি বাংলাদেশের বার্তা নিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। বাংলাদেশে ফিরে এলে তার কাছ থেকে অগ্রগতি জানার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত দিনে পদ্মার পানি নিয়ে ভারতের বিভিন্ন ভূমিকা ও কর্মকাণ্ড বাংলাদেশের মানুষের মনে নানা প্রশ্ন তৈরি করেছে।

তিনি আশা করেন, ভারত বন্ধুসুলভ মনোভাব নিয়ে চুক্তি নবায়ন করে এসব প্রশ্নের যথাযথ উত্তর দেবে এবং প্রতিবেশী হিসেবে বন্ধুত্বের পরিচয় দেবে।

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এবং গোদাগাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী রাজশাহীর নওহাটা সেতুসংলগ্ন এলাকায় বারনই নদী পরিদর্শন করেন। দুপুরে নগরীর শ্রীরামপুর টি-গ্রোয়েন পরিদর্শন শেষে কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনে গাছের চারা রোপণ করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

আরও পড়ুন

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

হারামাইনের নিরাপত্তা রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

হারামাইনের নিরাপত্তা রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম