Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পিএম

রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Advertisement

সাংবাদিকরা সমাজের অন্যায়-অবিচার তুলে ধরার পাশাপাশি সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

রোববার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।   

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ এবং ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের সপ্তাহব্যাপী ক্রীড়া উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সড়ক পরিবহণমন্ত্রী। এ সময় দাবায় চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক মুহাম্মদ ইমাম উদ্দীন হান্নানসহ অন্যান্য ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন আলোচনা রিকনসিলিয়েশন

নতুন আলোচনা রিকনসিলিয়েশন

ক্ষমতার রাজনীতি নয়, প্রয়োজন শিক্ষা-সংস্কৃতি ও মানবিকতার সমন্বয়

ক্ষমতার রাজনীতি নয়, প্রয়োজন শিক্ষা-সংস্কৃতি ও মানবিকতার সমন্বয়

ডিবির হেফাজতে জামায়াত নেতা মেজর অব. আখতারুজ্জামান

ডিবির হেফাজতে জামায়াত নেতা মেজর অব. আখতারুজ্জামান

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ

চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ

রাজনীতিতে অশনিসংকেত

সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র রাজনীতিতে অশনিসংকেত

আরও পড়ুন

রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী

রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী

পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুজব নিয়ে ইশরাকের বক্তব্য

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

যেভাবে গ্রেফতার হলেন আমিনী

যেভাবে গ্রেফতার হলেন আমিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম