Logo
Logo
×

Advertisement

জাতীয়

কী খবর মাসুদ, ভালো?— চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম

কী খবর মাসুদ, ভালো?— চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

Advertisement

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী সামরিক বিমানটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রাত ৭টা ৪০ মিনিটে। 

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনসহ স্থানীয় সংসদ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও বিভিন্ন সরকারি সংস্থার প্রধানরা।

বিমান থেকে নামার পর সারিবদ্ধভাবে দাঁড়ানো সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় নজর কাড়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উপস্থিতি। 

একপর্যায়ে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী এমপির সঙ্গে করমর্দন করার সময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগত’।

করমর্দনের একপর্যায়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ এ সময় মাসুদ আলমও ‘স্যার, স্যার’ শব্দে সাড়া দেন।

পরে বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হল পূজামণ্ডপে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসপি মাসুদ আলোচনায় আসেন সাবেক অন্তর্বর্তী সরকারের সময়। তখন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেসময় কথায় কথায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আন্দোলন হতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তার তাৎক্ষণিক পদক্ষেপ কিংবা সশরীরে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ২০২৬ সালের মে মাসে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

কী খবর মাসুদ, ভালো?— চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

কী খবর মাসুদ, ভালো?— চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের

হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম