Logo
Logo
×

Advertisement

জাতীয়

দারুণ আনন্দময় পূজা কাটালো বাংলাদেশ: ফারুকী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম

দারুণ আনন্দময় পূজা কাটালো বাংলাদেশ: ফারুকী

মোস্তফা সরওয়ার ফারুকী। ফাইল ছবি

Advertisement

আনন্দময় ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। একই সঙ্গে দেশের তিন প্রান্তের পূজামণ্ডপে এক দিনে প্রধানমন্ত্রীর যাওয়ার বিষয়টি আলাদা করে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মোস্তফা সরওয়ার ফারুকী।

পোস্টে তিনি লেখেন, ‘একটা দারুণ আনন্দময় পূজা কাটালো বাংলাদেশ! সব ষড়যন্ত্র ছিন্ন করে নিরাপদ এই আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের সবাইকে ধন্যবাদ। এবং এই ফেস্টিভ স্পিরিটের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষেরও ধন্যবাদ প্রাপ্য।’

মোস্তফা সরওয়ার ফারুকী লেখেন, ‘তবে একটা কথা আলাদা করে বলা উচিত। বয়স তো কম হইলো না। এক দিনে দেশের তিন প্রান্তের পূজায় কোনো প্রধানমন্ত্রীকে যেতে আগে দেখছি বলে মনে পড়ে না। এগুলার একটা ইমপ্যাক্ট থাকেই।’

প্রতি বছর এমন পরিবেশ বজায় রাখার প্রত্যাশা জানিয়ে ফারুকী লেখেন, ‘প্রত্যেক বছর এইরকমই চলুক। মনে রাখতে হবে জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট—“সবাইকে নিয়ে, সবার জন্য বাংলাদেশ”।’

এদিকে পূজার শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে নিজের আরেকটি বক্তব্যেও রাজনৈতিক প্রসঙ্গ টেনেছেন এই উপদেষ্টা। এক বন্ধুর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘এক ভাই ব্রাদারকে বললাম, “এবারের এই পূজায় বাংলাদেশের সবারই মন ভালো।” সে বললো, “না ভাই, আমি অ্যাট লিস্ট একজনকে দেখছি যার লেখা দেখে মনে হইছে এবার এতো শান্তিময় পূজা হওয়াতে সে ক্ষিপ্ত হয়ে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে দোষারোপ করতেছে।

এর জবাবে নিজের বক্তব্য তুলে ধরে ফারুকী লেখেন, ‘আমি বললাম, বাংলাদেশের হিন্দু ভাই-বোনেরা খারাপ থাকলে যাদের রাজনৈতিক ফায়দা হাসিল হয়, তাদের তো মন খারাপ হবেই। হোক তবে তাদের মন খারাপই হউক।’ পোস্টের শেষে প্রার্থনার ইমোজিও যুক্ত করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী

তারা নিশ্চিত দোজখে যাবে: ফারুকী

জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

শেষ পর্ব জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

চতুর্থ কিস্তি জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

তৃতীয় কিস্তি জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

জুলাই জাদুঘর তৈরির পেছনের গল্প

আরও পড়ুন

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

এপ্রিল-মার্চ অর্থবছর চালুর প্রস্তুতি, ২৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়

এপ্রিল-মার্চ অর্থবছর চালুর প্রস্তুতি, ২৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম