Logo
Logo
×

Advertisement

জাতীয়

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ এএম

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

Advertisement

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড শনিবার (২৪ অক্টোবর) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।  

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিখেছে, দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আজ সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আগামী ৩-৪দিন ক্রমান্বয়ে শক্তিবৃদ্ধি করতে পারে এবং প্রথমে ৬-১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপ, ২৪-৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ ও ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

বর্তমান পরিস্থিতি: সুস্পষ্ট লঘুচাপ কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বর্তমানে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ৩৫ কিমি/ঘণ্টা, যা দমকা ও ঝড়ো হাওয়াসহ ৪৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ওই স্থানে সাগর ধীরে ধীরে কিছুটা উত্তাল হচ্ছে।

সতর্ক সংকেত ও সিস্টেমের পরবর্তী অবস্থা

সতর্ক সংকেত: বর্তমানে সব সমুদ্রবন্দরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক কোনো সতর্ক সংকেত না থাকলেও শিগগরই হুঁশিয়ারি সংকেত আসতে পারে। তাই আপাতত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহ গভীর সাগরে (১৫০ কিলোমিটার এর বেশি দূরত্বে) যাওয়া থেকে বিরত থাকুন এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন।

গতিপথ: এটি আগামী ২৪-৩৬ ঘণ্টা গড়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হতে পারে। তারপর শক্তি বৃদ্ধি করতে করতে বেশিরভাগ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। 

সর্বোচ্চ শক্তি: সিস্টেমটি পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গিয়ে সর্বোচ্চ শক্তি পেতে পারে। এখন পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও সর্বোচ্চ শক্তিমত্তা কেমন হতে পারে তা নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও এর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে সরাসরি আঘাতের কোন ঝুঁকি নেই। 

উপকূল অতিক্রম: এটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ২৮ তারিখের আশেপাশে উত্তর অন্ধ্রপ্রদেশ বা তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

সিস্টেমের প্রভাবে বৃষ্টিপাতের ধরন

বৃষ্টিপাত: সিস্টেম এর গতিপথ অনুযায়ী ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা আছে। পাশাপাশি দূরবর্তী প্রভাবে বাংলাদেশের উপর ২৭/২৮ তারিখ হতে একটি বৃষ্টি বলয় চালু হতে পারে। এতে বাংলাদেশের অনেক এলাকায় ২৭/২৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হলেও তুলনামূলক কম হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আরও পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম