Logo
Logo
×

Advertisement

জাতীয়

আরও শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, যে প্রভাব পড়তে পারে বাংলাদেশে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ এএম

আরও শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, যে প্রভাব পড়তে পারে বাংলাদেশে

Advertisement

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সোমবার দিবাগত রাত ৩টায় ১৫ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৮ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কেমন প্রভাব পড়বে দেশে

‘এখন পর্যন্ত ঝড়টির গতিপথ ভারতের অন্ধ্র উপকূলের দিকে। ফলে বাংলাদেশে খুব বেশি প্রভাব পড়বে না,’ বলেন আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।

জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল ও পরশু মূলত উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।’

তিনি আরও বলেন, ‘অর্ণব অন্ধ্র উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠলে, অর্থাৎ পরশু ঢাকা ও রাজশাহী বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

পায়রা বন্দর থেকে ৭৫৫ কিমি দূরে ঘূর্ণিঝড় অর্ণব, কখন ও কোথায় আঘাত হানতে পারে

পায়রা বন্দর থেকে ৭৫৫ কিমি দূরে ঘূর্ণিঝড় অর্ণব, কখন ও কোথায় আঘাত হানতে পারে

অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি

অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি

ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎবিহীন ৯০ হাজার বাড়িঘর

যুক্তরাজ্য ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎবিহীন ৯০ হাজার বাড়িঘর

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’, আঘাত হানবে কবে?

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’, আঘাত হানবে কবে?

অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অর্ণব

অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে অর্ণব

আরও পড়ুন

টোকিওতে যৌথ সংবাদ সম্মেলন অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রী

অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রী

মহানগর এক্সপ্রেসে চড়ে মধ্যরাতে ফেনীতে প্রতিমন্ত্রী

মহানগর এক্সপ্রেসে চড়ে মধ্যরাতে ফেনীতে প্রতিমন্ত্রী

বাগদান নয়, ‘মার্কস অল রাউন্ডার’-এ জুটি বাঁধছেন রাফসান–সুনেরাহ

বাগদান নয়, ‘মার্কস অল রাউন্ডার’-এ জুটি বাঁধছেন রাফসান–সুনেরাহ

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম