Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

Advertisement

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বলে জানা গেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৭১ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গেছেন দুজন করে ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৬ ও ১৫ অক্টোবর দেশে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

কবরের প্রশ্ন ও আজাব থেকে কারা মুক্ত থাকবেন?

কবরের প্রশ্ন ও আজাব থেকে কারা মুক্ত থাকবেন?

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

মানুষের আত্মার ওজন কি ২১ গ্রাম?

মানুষের আত্মার ওজন কি ২১ গ্রাম?

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

আরও পড়ুন

৮৫ সাবরেজিস্ট্রার যাকে যেখানে বদলি করা হলো

৮৫ সাবরেজিস্ট্রার যাকে যেখানে বদলি করা হলো

৬৩ কোটি টাকা আত্মসাৎ সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

ফের এলপি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ

ফের এলপি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম