Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৬৪ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন,  আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে। এ পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮১৬ জন। এছাড়া চট্টগ্রামে ৩১৩ জন, খুলনায় ২১৪ জন, বরিশালে ১৯৪ জন, রাজশাহীতে ২১৭ জন, ময়মনসিংহে ৮৪ জন এবং রংপুরে ১১৬ জন রোগী ভর্তি হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪১২

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪১২

মারা গেছেন ‘সিআইডি’ ও ‘আহট’-র স্রষ্টা

মারা গেছেন ‘সিআইডি’ ও ‘আহট’-র স্রষ্টা

মেট্রোরেলে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, বসতে না দেওয়ার অভিযোগ ছেলের

মেট্রোরেলে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, বসতে না দেওয়ার অভিযোগ ছেলের

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় জোটের

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ডিএসসিসির উচ্ছেদ অভিযান গুলিস্তানে ফুটপাত থেকে অবৈধ শতাধিক দোকান উচ্ছেদ

গুলিস্তানে ফুটপাত থেকে অবৈধ শতাধিক দোকান উচ্ছেদ

ভোজ্যতেলের দাম বাড়বে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম বাড়বে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম