Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আইইডিসিআর পরিচালককে মারধরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম

আইইডিসিআর পরিচালককে মারধরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

ছবি- সংগৃহীত

Advertisement

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনাকে দুঃখজনক, নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

তিনি বলেন, বহিরাগতদের এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে নলেজ হাব ইনস্টিটিউট আয়োজিত ‘ক্লাইমেট চেঞ্জ, হেলথ সিস্টেম অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক নীতিসংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআর পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি রোগ পর্যবেক্ষণ ও গবেষণার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ৮ থেকে ৯ জন ব্যক্তি পরিচালকের কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে টেনে তোলেন এবং মারধর করেন। ঘটনার সময় কক্ষে চিকিৎসকদের বৈঠক চলছিল।

আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে তাকে মারধরের প্রসঙ্গ তুলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ভিডিও ফুটেজে যতটুকু দেখা গেছে, তা অত্যন্ত দুঃখজনক। পরিচালকের ওপর যেভাবে বহিরাগতরা ভেতরে ঢুকে আক্রমণ করেছেন এবং যে সময় ঘটনাটি ঘটেছে, তখন কক্ষে বৈঠক চলছিল। সেখানে গবেষকসহ অনেকেই উপস্থিত ছিলেন। তাদের সামনে এ ধরনের শারীরিক আক্রমণ অত্যন্ত নিন্দনীয় এবং কখনোই কাম্য নয়। সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

প্রতিমন্ত্রী জানান, সরকার এরইমধ্যে এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে। আইনগতভাবে যা যা করণীয়, তার সবই করা হবে। তিনি বলেন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি প্রতিষ্ঠানের পরিচালক ও একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীর পক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একজন শীর্ষ নেতার সাফাই গাওয়ার বিষয়টি তুলে ধরে সাংবাদিকেরা জানতে চান, ঘটনাটি কোনো সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত হামলা কি না এবং হামলাকারীদের সমর্থনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কি না।     

জবাবে ডা. এম এ মুহিত বলেন, তিনি ড্যাব সভাপতিকে ব্যক্তিগতভাবে চেনেন। তিনি একজন জ্যেষ্ঠ চিকিৎসক এবং একটি সংগঠনের নেতৃত্বে রয়েছেন। প্রতিমন্ত্রীর বিশ্বাস, এ ধরনের ঘটনাকে তিনি বা তাদের দল কখনোই সমর্থন করবেন না।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের সামনে কথা বলার সময় কখনো কখনো বাক্যবিন্যাস বা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কারণে ভুল-বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে চিকিৎসকদের রাজনীতিবিদদের মতো দীর্ঘ অভিজ্ঞতা থাকে না।

এদিকে, আইইডিসিআর পরিচালকের ওপর হামলার ঘটনায় ড্যাব অভিযুক্ত এক নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত

আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত

কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

যমুনা সংযোগ সড়কের সংস্কার একনেকে অনুমোদন মিলবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যমুনা সংযোগ সড়কের সংস্কার একনেকে অনুমোদন মিলবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎমুখী করতে জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্ব চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎমুখী করতে জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্ব চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট ইস্যুতে বিআরটিএর নতুন সিদ্ধান্ত

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট ইস্যুতে বিআরটিএর নতুন সিদ্ধান্ত

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম