Logo
Logo
×

Advertisement

জাতীয়

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Advertisement

বর্তমানে মাদকাসক্তির মতো সমস্যা প্রতিরোধ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সে জন্য সরকার শিক্ষার্থীদের পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।   

শুক্রবার (৩০ অক্টোবর) চাঁদপুরের কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ‘ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা আমরা সম্পন্ন করেছি। এখন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু করা হবে। খেলাধুলার চর্চা এ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। পাশাপাশি, ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও সুযোগ থাকে।  

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’র মতো বিষয়ভিত্তিক বই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। আগামীতে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রতি উৎসাহিত করা হবে বলে জানান তিনি। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি। 

এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, কচুয়া উপজেলার সার্কেল পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, কচুয়া উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সংসদে নামের আগে ডক্টর, অধ্যক্ষ-উপাধ্যক্ষ লেখা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সংসদে নামের আগে ডক্টর, অধ্যক্ষ-উপাধ্যক্ষ লেখা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বয়সের বাধা পেরিয়ে শিক্ষার সুযোগ তৈরি করছে বাউবি: শিক্ষামন্ত্রী

বয়সের বাধা পেরিয়ে শিক্ষার সুযোগ তৈরি করছে বাউবি: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী

আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

যেভাবে উদ্ধার হলো তাহসিফের মোটরসাইকেল

যেভাবে উদ্ধার হলো তাহসিফের মোটরসাইকেল

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

হুমায়ুন কবির মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার

মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম