Logo
Logo
×

Advertisement

জাতীয়

নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ফাইল ছবি

Advertisement

বিদেশ ভ্রমণ, শিক্ষা, চিকিৎসা কিংবা দাফতরিক কাজে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বাংলাদেশে বর্তমানে আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট চালু রয়েছে। নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ঘরে বসেই অনলাইনে ই-পাসপোর্টের আবেদন করা যায়। আবেদন থেকে শুরু করে ছবি তোলা, বায়োমেট্রিক তথ্য প্রদান এবং পাসপোর্ট সংগ্রহ পর্যন্ত রয়েছে কয়েকটি ধাপ।

অনলাইনে আবেদন যেভাবে

ই-পাসপোর্ট করতে প্রথমে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের তথ্যসহ প্রয়োজনীয় বিবরণ দিতে হবে। আবেদন করার সময় সুবিধা অনুযায়ী সাক্ষাতের তারিখ নির্বাচন করা যায়। তবে নির্ধারিত দিনে আসন খালি থাকা সাপেক্ষে তারিখটি নিশ্চিত হবে।

১৮ বছর বা তার বেশি বয়সিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অপ্রাপ্তবয়স্কদের জন্মনিবন্ধন সনদের তথ্য দিতে হয়। আবেদন জমা দেওয়ার পর ফরমটি প্রিন্ট করে রাখতে হবে।

পাসপোর্টের ফি জমা

আবেদন সম্পন্ন হলে নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের ফি জমা দিতে হবে। এ জন্য প্রিন্ট করা আবেদনপত্র ও প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংকে নির্ধারিত ফি জমা দেওয়া যায়। ব্যাংকের রসিদ নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

পাসপোর্টের ফি 

৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের সাধারণ, এক্সপ্রেস ও সুপার এক্সপ্রেস ফি যথাক্রমে ৪ হাজার ২৫, ৬ হাজার ৩২৫ ও ৮ হাজার ৬২৫ টাকা। ১০ বছর মেয়াদে এই ফি যথাক্রমে ৫ হাজার ৭৫০, ৮ হাজার ৫০ ও ১০ হাজার ৩৫০ টাকা।

৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি ৬ হাজার ৩২৫, ৮ হাজার ৬২৫ ও ১২ হাজার ৭৫ টাকা। ১০ বছর মেয়াদে ফি যথাক্রমে ৮ হাজার ৫০, ১০ হাজার ৩৫০ ও ১৩ হাজার ৮০০ টাকা।

ছবি ও বায়োমেট্রিক তথ্য

নির্ধারিত দিনে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনপত্র, এনআইডি বা জন্মনিবন্ধন এবং পেশাগত পরিচয়পত্র নিয়ে যেতে হবে। কর্মকর্তারা আবেদন যাচাইয়ের পর ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যান ও ডিজিটাল স্বাক্ষর গ্রহণ করবেন।

ছবি তোলার সময় রঙিন পোশাক পরতে হবে। মুখে মেকআপ, কপালে টিপ কিংবা চোখের স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তন করে এমন কিছু ব্যবহার করা যাবে না। ছবি ও বায়োমেট্রিক দেওয়ার সময় আবেদনপত্রের সব তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে তখনই সংশোধনের বিষয়টি জানাতে হবে।

সব প্রক্রিয়া শেষে আবেদনকারীকে ডেলিভারি রসিদ দেওয়া হবে। সেখানে উল্লেখিত তারিখ অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

পুলিশ ভেরিফিকেশন

প্রথমবার পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন। তবে সাধারণ রি-ইস্যুর ক্ষেত্রে এটি প্রয়োজন হয় না। বাবার নাম, স্থায়ী ঠিকানা বা বৈবাহিক অবস্থার মতো গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করে রি-ইস্যু করলে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হতে পারে।

নিজ এলাকার অফিসে আবেদন

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আবেদনকারীদের নিজ নিজ এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আবেদন করার পরামর্শ দেয়। এতে ঢাকার আগারগাঁওসহ বড় পাসপোর্ট অফিসগুলোর অতিরিক্ত চাপ কমবে এবং আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, অতঃপর...

পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, অতঃপর...

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা

হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

আরও পড়ুন

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

সংসদে স্পিকার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম