Logo
Logo
×

Advertisement

জাতীয়

এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: মীর শাহে আলম

Icon

বাসস

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: মীর শাহে আলম

ছবি: সংগৃহীত

Advertisement

প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে উল্লেখ করে ক্যাডারভুক্তির কার্যক্রম অনেক দূর এগিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী

তিনি বলেন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুখ্য সচিবের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস মিলেছে। এরই মধ্যে প্রি- একনেক সভায় প্রাথমিকভাবে ক্যাডারভুক্তির প্রস্তাব অনুমোদনও পেয়েছে। তিনি বলেন,  ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডি সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ, পররাষ্ট্র, ভ্যাট বা অন্য ক্যাডারে চলে না যাওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মেধা ও যোগ্যতা দিয়ে প্রকৌশলীদের পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে। 

এবারের নবীন প্রকৌশলীদের মধ্যে নারীদের সংখ্যা দেখে  উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 

নবীন প্রকৌশলীদের নিজের দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এলজিইডির মাধ্যমে সারা দেশে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল না করতে পারে। 

তিনি বলেন, ৯০ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ পাইপলাইনে আছে। আগামী তিন বা চার বছরব্যাপী মাঠ পর্যায়ে বাস্তবায়নে এই অর্থ ব্যয় হবে। এই অর্থ ব্যয়ে প্রকৌশলীদের আরো দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, জনগণের অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে। নির্মাণকাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সাথে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবনিযুক্ত প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আপনারা যোগ্যতা প্রমাণ করে দেশের অন্যতম বৃহৎ এই সংস্থায় যোগ দিয়েছেন।

এলজিইডির মাধ্যমে সরাসরি মানুষের কল্যাণে কাজ করা এবং জনসেবা করার প্রচুর সুযোগ রয়েছে। বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সঙ্গতি রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়ন কাজ পরিচালনা করতে হবে।’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এলজিইডি আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন হাসনাত

আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন হাসনাত

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

ই-রিকশা চলাচলে বিধিমালা, একজন সর্বোচ্চ ৫টি লাইসেন্স নিতে পারবে

ই-রিকশা চলাচলে বিধিমালা, একজন সর্বোচ্চ ৫টি লাইসেন্স নিতে পারবে

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিলেন প্রতিমন্ত্রী

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিলেন প্রতিমন্ত্রী

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলম

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলম

আরও পড়ুন

হাসিনাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন...

হাসিনাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন...

এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: মীর শাহে আলম

এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: মীর শাহে আলম

সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ

সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ

কপ-৩১ শীর্ষ সম্মেলন তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম