Logo
Logo
×

Advertisement

জাতীয়

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নয়, পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স ল চেম্বার: শিশির মনির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নয়, পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স ল চেম্বার: শিশির মনির

মোহাম্মদ শিশির মনির। ফাইল ছবি

Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্টের জন্য যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার কোনো আবেদন করেনি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রয়োজনীয় নথিপত্র দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চেয়ে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে। এটি কোনো আবেদন নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার পক্ষে ম্যাট্রিক্স ল চেম্বারের আইনজীবী স্টিভেন কেসি বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠিয়েছেন। ওই ই-মেইলে পাসপোর্ট ও এনআইডি পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে।

তিনি বলেন, ই-মেইলটিকে পাসপোর্টের আবেদন হিসেবে দেখার সুযোগ নেই। কেউ পাসপোর্টের আবেদন করলে সেটি আবেদন হিসেবেই করবেন, পরামর্শ চাইবেন না। ম্যাট্রিক্স ল চেম্বারের ই-মেইলটি মূলত প্রয়োজনীয় নথিপত্র ও প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চেয়ে পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের এই আইনজীবীর ভাষ্য, শেখ হাসিনার পাসপোর্ট ২০২৫ সালের ৭ জানুয়ারি বাতিল করা হয়। বাংলাদেশের পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ১০ অনুচ্ছেদ এবং পাসপোর্ট বিধিমালা, ১৯৭৪-এর ১১ বিধি অনুযায়ী, পাসপোর্ট বাতিল করা হলে নতুন করে পাসপোর্ট ইস্যুর আবেদন করার পরিবর্তে বাতিলের বিরুদ্ধে আপিল করতে হয়। তবে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের কোনো আপিল করা হয়নি।

তিনি আরও বলেন, পাসপোর্ট বাতিলের বিরুদ্ধে আপিল করা একটি আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে এ ধরনের প্রতিকার চাইতে পারেন কিনা, সে প্রশ্ন রয়েছে। তার মতে, আইনের অধীনে কোনো অধিকার দাবি করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

ম্যাট্রিক্স ল চেম্বারের অন্যান্য কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন শিশির মনির। তিনি বলেন, প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর জেনেভায় বাংলাদেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। এ ছাড়া ২০২৫ সালের ২৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) একটি অভিযোগ দাখিল করেছে প্রতিষ্ঠানটি। ওই অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ তোলা হয়েছে।

শিশির মনির আরও বলেন, এসব কার্যক্রম পর্যালোচনা করলে মনে হয়, ম্যাট্রিক্স ল চেম্বারকে শুধু আইনি কাজের জন্য নয়, কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যও নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার ‘পাসপোর্ট’: দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি

হাসিনার ‘পাসপোর্ট’: দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

সরকার পাসপোর্ট দিলেও কি ফিরবেন হাসিনা?

সরকার পাসপোর্ট দিলেও কি ফিরবেন হাসিনা?

আরও পড়ুন

হাসিনার ‘পাসপোর্ট’: দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি

হাসিনার ‘পাসপোর্ট’: দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম