Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফাইল ছবি

Advertisement

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮২ শিশু।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২১৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩১৮ শিশু মারা গেছে। 

এছাড়া ২৪ ঘণ্টায় ১৭৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৫০৯। এই সময়ে ১ হাজার ৪০৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৪৬৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫৬৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ রোগী, যাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৭০ শিশু ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

আরও পড়ুন

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

রোগীদের টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা

রোগীদের টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা

বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত

বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম