Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ঐতিহাসিক মাইলফলক ছুঁল রূপপুর

Icon

আলাউদ্দিন আহমেদ, ঈশ্বরদী (পাবনা)

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ঐতিহাসিক মাইলফলক ছুঁল রূপপুর

Advertisement

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ।

মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষার জন্য বিদ্যুৎ কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।

সংশ্লিষ্টরা জানান, কারিগরি সব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার (ট্রায়াল অপারেশন) জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নেওয়া হবে। বায়েরার অনুমোদনসাপেক্ষে কেন্দ্রটি পুনরায় জাতীয় গ্রিডে যুক্ত হবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

প্রকল্পের একটি সূত্র জানায়, সব পরীক্ষা সফলভাবে শেষ হলে আগামী ২১ নভেম্বর নাগাদ বায়েরার চূড়ান্ত অনুমোদনসাপেক্ষে নিয়মিতভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে। তবে প্রথম ইউনিটটি তার পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১ হাজার ২০০ মেগাওয়াটে পৌঁছাতে আরও ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রথম ইউনিটের গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) হলো উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া। এর অর্থ এই নয় যে, বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। বরং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরীক্ষামূলক কার্যক্রমের সূচনা এটি।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সর্বমোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রূপপুরের এই ইউনিট থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে?

রূপপুরের এই ইউনিট থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে?

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ

বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার

বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

আরও এক ইউরেনিয়ামের চালান পৌঁছেছে রূপপুরে

আরও এক ইউরেনিয়ামের চালান পৌঁছেছে রূপপুরে

আরও পড়ুন

রূপপুরের এই ইউনিট থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে?

রূপপুরের এই ইউনিট থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে?

বোর্ড চেয়ারম্যান মজুরি ঘোষণা যখনই হোক, কার্যকর ১ ডিসেম্বর হবে

মজুরি ঘোষণা যখনই হোক, কার্যকর ১ ডিসেম্বর হবে

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ঐতিহাসিক মাইলফলক ছুঁল রূপপুর

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ঐতিহাসিক মাইলফলক ছুঁল রূপপুর

ডেপুটি স্পিকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম