Logo
Logo
×

Advertisement

জাতীয়

সার ডিলার নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

সার ডিলার নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অযোগ্য ব্যক্তিদের নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

সংসদ সদস্য তার প্রশ্নে বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ও বীজ বিক্রির জন্য ডিলার নিয়োগে অনিয়ম, দলীয়করণ, দুর্নীতি এবং অযোগ্য ব্যক্তিদের নিয়োগের অভিযোগ রয়েছে। এসব কারণে সাধারণ মানুষ হয়রানি এবং কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া যুগোপযোগী করার লক্ষ্যে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, সব ডিলার সরকার নিযুক্ত, নিবন্ধিত ও তালিকাভুক্ত সার ডিলার হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে বিসিআইসি ডিলার ও বিএডিসি ডিলার নামে কোনো বিভাজন থাকবে না।

তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সব ডিলার নিজ নিজ অধিক্ষেত্রে মাসিক অনুমোদিত চাহিদার ভিত্তিতে যথানিয়মে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ পাবেন।

প্রধানমন্ত্রী জানান, সার বিতরণব্যবস্থাকে আরও সময়োপযোগী করা এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্নভাবে সারের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত নীতিমালা-২০২৬ প্রবর্তন ও হালনাগাদ করা হয়েছে।

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি বা অযোগ্য ব্যক্তিদের নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

বর্তমানে রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

বর্তমানে রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উদ্যোগে আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন

প্রধানমন্ত্রীর উদ্যোগে আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন

আরও পড়ুন

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

সার ডিলার নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

‘চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাপ পরান’

‘চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাপ পরান’

হজযাত্রীদের জন্য টিকার কেন্দ্র তালিকা প্রকাশ

হজযাত্রীদের জন্য টিকার কেন্দ্র তালিকা প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম