Logo
Logo
×

Advertisement

জাতীয়

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহণ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোদমে কাজ শুরু করবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তারেক রহমান বলেন, নগরবাসী ইতোমধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে, আগামী দুই মাসের মধ্যেই এই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

যানজট নিরসনে দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে এবং বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, মনোরেল অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বর্তমানে রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

বর্তমানে রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উদ্যোগে আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন

প্রধানমন্ত্রীর উদ্যোগে আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর, প্রথম দফার পরীক্ষা সফল

সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর, প্রথম দফার পরীক্ষা সফল

জাহাংগীর-ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ ডিসেম্বর

জাহাংগীর-ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম