Logo
Logo
×

Advertisement

জাতীয়

নতুন পে স্কেল: ভাতার বিষয়ে যে সিদ্ধান্ত হলো

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

নতুন পে স্কেল: ভাতার বিষয়ে যে সিদ্ধান্ত হলো

ফাইল ছবি

Advertisement

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই ভাতা নিয়ে নতুন নির্দেশনা সামনে এনেছে অর্থ বিভাগ। এ সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পে স্কেলে মূল বেতন বৃদ্ধি পেলেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা কিংবা অন্যান্য সুযোগ-সুবিধার অঙ্কে কোনো পরিবর্তন আসছে না— অর্থাৎ সেগুলো আগের মতোই থাকছে।

সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ জুনে যে হারে ভাতা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে। এ সিদ্ধান্ত সরকারি ও আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে মূল বেতন ও মোট বেতনের হিসাব আলাদা।

মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করেই একজন কর্মচারীর মোট মাসিক প্রাপ্য নির্ধারিত হয়।

ফলে মূল বেতন বাড়লেও আপাতত ভাতার হার অপরিবর্তিত থাকায় সবার মোট বেতন একই অনুপাতে বাড়বে না। নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে ভাতার বিষয়ে অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে কর্মচারীদের।

এদিকে নতুন কাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা বাড়তি অর্থ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

নতুন বেতনকাঠামোর মূল্যস্ফীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই বাজারে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে, এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছানো ঠিক নয়। নতুন বেতনকাঠামোর প্রভাব মূল্যায়নে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা

নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

নতুন পে-স্কেলে শিক্ষকদের অর্থের পরিমাণ বাড়ল দ্বিগুণেরও বেশি

নতুন পে-স্কেলে শিক্ষকদের অর্থের পরিমাণ বাড়ল দ্বিগুণেরও বেশি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতনের হিসাবে ভুল

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের বেতনের হিসাবে ভুল

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? যা জানাল মাউশি

আরও পড়ুন

নায়িকা তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন

নায়িকা তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন

নতুন পে স্কেল: ভাতার বিষয়ে যে সিদ্ধান্ত হলো

নতুন পে স্কেল: ভাতার বিষয়ে যে সিদ্ধান্ত হলো

হজের টিকা গ্রহণের আগে যে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

হজের টিকা গ্রহণের আগে যে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম