Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধনী) আইন, ২০২৬’ কার্যকর হলে সরকারি সংস্থাগুলোর হাতে অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণের একচ্ছত্র ও স্বেচ্ছাচারী ক্ষমতা চলে যাবে বলে সতর্ক করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি এই গভীর উদ্বেগ জানায়।

খসড়া আইনটিতে দেশের অখণ্ডতা ক্ষুণ্ণ করা বা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর ‘সম্ভাবনা রয়েছে’—এমন অনুমাননির্ভর ও অস্পষ্ট কারণে যেকোনো অনলাইন বিষয়বস্তু সরিয়ে ফেলা বা ব্লক করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া মানহানি, অপমান ও বুলিংয়ের মতো বিষয়ের সংজ্ঞাও রাখা হয়েছে ধোঁয়াশাপূর্ণ। গুজব বা অপতথ্য ছড়ানোর দায়ে রাখা হয়েছে সর্বোচ্চ দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান। পাশাপাশি জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের কর্মকর্তাদের ‘সরল বিশ্বাসে কৃত কাজের’ জন্য দায়মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি রুদ্ধ করবে বলে মনে করে সংস্থাটি।

অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেন, এই খসড়ার অস্পষ্ট ভাষা কাজে লাগিয়ে সরকারের সমালোচকদের হয়রানি ও নির্বিচারে গ্রেপ্তার করা হতে পারে। বাংলাদেশের এমন সাইবার আইন প্রয়োজন যা নাগরিকদের সুরক্ষা দেবে, কণ্ঠরোধ করবে না।

উল্লেখ্য, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের জারি করা সাইবার নিরাপত্তা অধ্যাদেশটি চলতি বছরের ১০ এপ্রিল নতুন বিএনপি সরকার আইনে পরিণত করে। অ্যামনেস্টি অবিলম্বে এই বিতর্কিত সংশোধনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

পাকিস্তানের সাবেক মন্ত্রীর মেয়ে ও জামাতার ১০ বছর কারাদণ্ড

পাকিস্তানের সাবেক মন্ত্রীর মেয়ে ও জামাতার ১০ বছর কারাদণ্ড

তিন আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির, আইনমন্ত্রীর কাছে চিঠি

তিন আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির, আইনমন্ত্রীর কাছে চিঠি

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের ১০ দফা সুপারিশ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের ১০ দফা সুপারিশ

সাইবার নিরাপত্তা নাকি সামগ্রিক সামাজিক নিরাপত্তা: বাংলাদেশের জন্য কোনটি আগে প্রয়োজন

সাইবার নিরাপত্তা নাকি সামগ্রিক সামাজিক নিরাপত্তা: বাংলাদেশের জন্য কোনটি আগে প্রয়োজন

‘সংশোধন ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে’

‘সংশোধন ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে’

আরও পড়ুন

বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি

বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি

সহিংসতা প্রতিরোধে সংযত আচরণ করছে সরকার: ইইউ রাষ্ট্রদূত

সহিংসতা প্রতিরোধে সংযত আচরণ করছে সরকার: ইইউ রাষ্ট্রদূত

দীপালি রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

দীপালি রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আল-জাজিরার প্রতিবেদন শেখ হাসিনার ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশে সহিংসতা, নেপথ্যে কী?

শেখ হাসিনার ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশে সহিংসতা, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম