এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে নগরের হালিশহর থানার বিজয় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হালিশহর থানার ওসি মো. জয়নাল আবেদীন জানান, সংসদ সদস্য সাঈদ আল নোমান ওই এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
এ সময় অজ্ঞাতপরিচয় কেউ তার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

