Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

অভিনেত্রী অহনার সঙ্গে ট্রাকচালকের নির্মমতা! (ভিডিও)

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০৩:৩৭ পিএম

অভিনেত্রী অহনার সঙ্গে ট্রাকচালকের নির্মমতা! (ভিডিও)

মডেল ও টিভি অভিনেত্রী অহনা

Advertisement

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী অহনা। তাকে গুরুতর অবস্থায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার ভোর ৪টায় শুটিং শেষে বাসায় ফেরার পথে তিনি আহত হন।

এ দুর্ঘটনায় অহনার পরিবার থেকে উত্তরা থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার বিবৃতিতে যা বলা হয়েছে- পুরান ঢাকায় শুটিং শেষে বাসায় ফেরার পথে ভোর সোয়া ৩টার দিকে উত্তরার ৭নং সেক্টরের একটি রাস্তায় পাথর বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়।

এ সময় অহনা গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে অহনা প্রতিবাদ করে ওই ট্রাকচালককে নামতে বললে তিনি তা না শুনে তর্কে লিপ্ত হন।

এ সময় অহনা নিজেই ট্রাকের পাশের দরজা দিয়ে উঠে চালককে নামতে বলেন।

কিন্তু চালক কথা না শুনে অহনাকে দরজায় ঝুলন্ত অবস্থায় ট্রাক ছেড়ে দেন। এভাবেই ট্রাকটি অহনাকে ঝুলন্ত অবস্থায় নিয়ে উত্তরার ১২নং সেক্টরে পৌঁছলে স্থানীয়দের বাধায় ট্রাকচালক সজোরে ব্রেক কষলে ও উল্টে যায়।

এতে ঘটনাস্থলে ট্রাক থেকে ছিটকে পড়ে অহনা গুরুতর আহত হন।

তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে বলেন, দুর্ঘটনায় তার কোমরের হাড়ের সংযোগস্থলে চরম আঘাতপ্রাপ্ত হয়েছে।

অহনার গাড়িকে ধাক্কার দেওয়ার পর তার সঙ্গে ট্রাকচালকের বাকবিতণ্ডা:

 

Advertisement

অহনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম