Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ এএম

‘সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’

Advertisement

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন।

প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

সংশোধনী আইনের প্রস্তাবে বলা হয়েছে, বার কাউন্সিলের মতো প্রেস কাউন্সিলও সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা পাবে। পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও থাকবে এই প্রতিষ্ঠানের।

মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের জন্য জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করা উচিত। এর মধ্যে মিথ্যা বা হয়রানিমূলক প্রতিবেদন কিংবা সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে, জানান তিনি।

এছাড়া সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন করে বা জনস্বার্থ ক্ষুণ্ন করে এমন সংবাদ প্রতিবেদন প্রকাশ কিংবা মুদ্রণকারী সংবাদপত্র, সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত শুরু এবং আদেশ জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে কাউন্সিলের। গুজব, ভুয়া খবর বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এ ক্ষমতা প্রয়োগ করা যাবে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সরকার নিয়মিত আলোচনা করছে ও পরামর্শ নিচ্ছে।

তিনি বলেন, এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করা সাংবাদিক সংগঠনগুলোরই উপযুক্ত কাজ।

তিনি আরও বলেন, কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন বা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়। আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। একইসঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ রবিনের বাড়িতে হামলা

যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ রবিনের বাড়িতে হামলা

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?

এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

আরও পড়ুন

‘সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’

‘সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’

‘মানুষের জীবনের বিনিময়ে আপনারা ক্ষমতায়’

‘মানুষের জীবনের বিনিময়ে আপনারা ক্ষমতায়’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম