Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

কণ্ঠশিল্পী আসিফের মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০১:০৪ পিএম

কণ্ঠশিল্পী আসিফের মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

কণ্ঠশিল্পী আসিফ আকবর। ফাইল ছবি

Advertisement

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম তোফাজ্জেল হোসেন প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, গত ৪ জুন সন্ধ্যায় গীতিকার, সুরকার ও গায়ক শফিক বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। ৫ জুন রাতে আসিফকে তার মগবাজারের অফিস থেকে গ্রেফতার করে পুলিশ। মামলায় আসিফ ছাড়াও আরও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ১ জুন রাত ৯টার দিকে একটি বেসরকারি চ্যানেলের ‘সার্চলাইট’ অনুষ্ঠানের মাধ্যমে মামলার বাদী (শফিক তুহিন) জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭ গান সবার অজান্তে বিক্রি করেছেন। 

পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।

এর পর মামলার বাদী ২ জুন রাতে অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। বাদীর ওই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য ও হুমকি দেন। 

পরের দিন ১০টার দিকে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন। লাখ লাখ মানুষ তার লাইভে কথোপকথন শুনেন। 

লাইভে বাদীর বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। আসিফ লাইভে বাদীকে শায়েস্তা করবেন বলেও হুমকি দেন।

একই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে বলেন, শফিক তুহিনকে (বাদী) যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। আসিফের ওই বক্তব্যের পর তার ভক্তরাও ফেসবুকে শফিক তুহিনকে হুমকি দেন।

Advertisement

কণ্ঠশিল্পী আসিফ আকবর তদন্ত প্রতিবেদন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম