Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফের সংসদ উপনেতা সাজেদা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৬ পিএম

ফের সংসদ উপনেতা সাজেদা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।ফাইল ছবি

Advertisement

জাতীয় সংসদের উপনেতা হিসেবে ফের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। 

সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংক্রান্ত আদেশ জারি করেছেন।

সাজেদা চৌধুরী গত নবম ও দশম সংসদে একই পদে দায়িত্ব পালন করলেও এবার শারীরিক অসুস্থতার কারণে উপনেতা পদে তার বহাল থাকা-না থাকা নিয়ে আলোচনা চলছিল।

এছাড়া গত বুধবার জাতীয় সংসদে গঠিত আটটি সংসদীয় কমিটির মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাজেদা চৌধুরীকে। 

১৯৫৬ সাল থেকে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৬৯–১৯৭৫ সময়কালে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। 

১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭২-১৯৭৫ সময়কালে বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক, ১৯৭২-১৯৭৬ সময়কালে বাংলাদেশ গার্ল গাইডের ন্যাশনাল কমিশনার এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৯২ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

একাদশ জাতীয় সংসদে তিনি ফরিদপুরের কৃষাণপুর ইউনিয়ন (ফরিদপুর-২; নগরকান্দা, সালথা ও সদরপুর) থেকে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হন। দশম সাধারণ নির্বাচনেও তিনি এ অঞ্চল থেকে নির্বাচিত হন।

Advertisement

সাজেদা চৌধুরী

Advertisement

আরও পড়ুন

বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন

বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ ফেনী হয়ে খাগড়াছড়িতে

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ ফেনী হয়ে খাগড়াছড়িতে

ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু বৃহস্পতিবার

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু বৃহস্পতিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম