Logo
Logo
×

Advertisement

অন্যান্য

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ ফেনী হয়ে খাগড়াছড়িতে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ ফেনী হয়ে খাগড়াছড়িতে

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। ফাইল ছবি

Advertisement

পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ। ছিলেন গোপালগঞ্জে। সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সেখানকার বিএনপিদলীয় এমপির বাসভবন, টুঙ্গিপাড়া থানাসহ ব্যাপক হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার ঘটনার পর তাকে ফেনী জেলায় বদলি করা হয়।

কিন্তু ফেনীর এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ৭ দিনের মাথায় ফের তাকে বদলি করা হয়েছে। এবার তাকে খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। আর তার স্থলে অর্থাৎ ফেনী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর ফেনী ও গোপালগঞ্জের পুলিশ সুপার পদে রদবদল করা হয়। ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছিল।

প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। ৫ মাসের মাথায় বদলির আদেশ পেয়ে গত ১৬ নভেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন তিনি। আর ২৭তম বিসিএসের কর্মকর্তা হাবীবুল্লাহ ফেনী জেলার এসপি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন ১৮ নভেম্বর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাত জেলায় নতুন পুলিশ সুপার

সাত জেলায় নতুন পুলিশ সুপার

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ

একযোগে বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ

একযোগে বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেফতার

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেফতার

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

কাশিয়ানীতে তিন দিন পর একই প্রশ্নে স্থগিত কেন্দ্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

কাশিয়ানীতে তিন দিন পর একই প্রশ্নে স্থগিত কেন্দ্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

আরও পড়ুন

বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন

বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ ফেনী হয়ে খাগড়াছড়িতে

গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহ ফেনী হয়ে খাগড়াছড়িতে

ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু বৃহস্পতিবার

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু বৃহস্পতিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম