Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীন: তথ্যমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৪ পিএম

বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশের গণমাধ্যম অন্যান্য দেশের তুলনায় অনেক স্বাধীন। তাই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রেস কাউন্সিলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি জানান, ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাজ্যে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। অনেক কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়েছে এবং জরিমানাও গুনতে হয়েছে অনেক প্রতিষ্ঠানকে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। 

তথমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের গণমাধ্যমের মান ও উৎকর্ষতা যুক্তরাজ্যের পর্যায়ে নিয়ে যেতে চাই। সে জন্য গণমাধ্যমের কাছ থেকে আমরা দায়িত্বশীলতা প্রত্যাশা করি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যসচিব আবদুল মালেক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

Advertisement

তথ্যমন্ত্রী

Advertisement

আরও পড়ুন

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তিতাসের জরুরি বার্তা

তিতাসের জরুরি বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম