Logo
Logo
×

Advertisement

জাতীয়

তিন মাসে খুলনা বিভাগে গ্রেফতার ৩২ হাজার, অস্ত্র উদ্ধার ১৪৭টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ এএম

তিন মাসে খুলনা বিভাগে গ্রেফতার ৩২ হাজার,  অস্ত্র উদ্ধার ১৪৭টি

Advertisement

সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালান ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে গত তিন মাসে খুলনা রেঞ্জে ৩২ হাজার ৭১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  খুলনা রেঞ্জ পুলিশে পক্ষ থেকে শনিবার এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে (২৭ নভেম্বর পর্যন্ত) এসব অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে ৩ হাজার ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের তথ্য বলছে, তিন মাসে সন্ত্রাসবিরোধী আইনে ৫২টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৫৮৯ জনকে। মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে ২৯২, অক্টোবরে ১৪৫ এবং নভেম্বরে ১৫২ জন গ্রেফতার হয়েছেন। অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতাকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে গ্রেফতারের সংখ্যা সেপ্টেম্বরে ছিল এক হাজার ৮৮, অক্টোবরে এক হাজার ১১ এবং নভেম্বরে এক হাজার ৪৩৫ জন। অর্থাৎ আগের দুই মাসের তুলনায় নভেম্বরের প্রথম ২৭ দিনেই এ ধরনের গ্রেফতার বেড়েছে।

এদিকে মাদকবিরোধী অভিযানে তিন মাসে ১ হাজার ৪০৩টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় গ্রেফতার হয়েছেন এক হাজার ৭৮৪ জন। অভিযানে প্রায় ৮১ হাজার পিস ইয়াবা, ২০৩ কেজি গাঁজাসহ হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধারে সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ৪০টি মামলা হয়েছে। এসব মামলায় ৪২ জনকে গ্রেফতারের পাশাপাশি ১৪৭টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে রয়েছে সাতটি বিদেশি পিস্তল, তিনটি দেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, তিনটি বন্দুক, একটি পাইপগান ও ১৫টি ওয়ানশুটার গান। এছাড়া ১১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, তিন মাসে বিভিন্ন মামলায় মোট ৩২ হাজার ৭১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৯ হাজার ৭৫১ জন। সেপ্টেম্বরে ১১ হাজার ৮৮০, অক্টোবরে ১০ হাজার ৩২৪ এবং নভেম্বরে ১০ হাজার ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

চোরাচালান ও অনলাইন জুয়ার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেছে রেঞ্জ পুলিশ। এ সময়ে চোরাচালানসংক্রান্ত ৬৭টি মামলায় ২৯ জন এবং অনলাইন জুয়াসংক্রান্ত ৬৪টি মামলায় ১৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মোটরযান আইনে ৪ হাজার ৩৭৯টি মামলা করেছে পুলিশ। এ সময় ৫ হাজার ৮৭৯টি প্রসিকিউশন দেওয়ার পাশাপাশি ৩ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে চলাচলকারী ২ হাজার ৭৪৫টি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ১ হাজার ৯৬৬টি।

খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতাবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধসংক্রান্ত তথ্য নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঐক্যের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

ঐক্যের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

১০ জেলায় বিশেষ অভিযান, গ্রেফতার ৩২ হাজার

১০ জেলায় বিশেষ অভিযান, গ্রেফতার ৩২ হাজার

খুলনায় চাঁদার দাবিতে দুই কারখানা ও ফার্মেসিতে ফের গুলি

খুলনায় চাঁদার দাবিতে দুই কারখানা ও ফার্মেসিতে ফের গুলি

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

গাছের চারা খাওয়ায় গরু মালিকের বিরুদ্ধে সিটি করপোরেশনের জিডি

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত

আরও পড়ুন

তিন মাসে খুলনা বিভাগে গ্রেফতার ৩২ হাজার, অস্ত্র উদ্ধার ১৪৭টি

তিন মাসে খুলনা বিভাগে গ্রেফতার ৩২ হাজার,  অস্ত্র উদ্ধার ১৪৭টি

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

এসএমই মেলায় সেরা স্টল হাসিনা মুক্তার ‘নতুনত্ব’

এসএমই মেলায় সেরা স্টল হাসিনা মুক্তার ‘নতুনত্ব’

ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম