Logo
Logo
×

Advertisement

জাতীয়

পিআইবির চেয়ারম্যান হলেন আবেদ খান

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ০২:৫২ এএম

পিআইবির চেয়ারম্যান হলেন আবেদ খান

বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। ফাইল ছবি

Advertisement

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। ফলে তিনি প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হলেন। 

সোমবার তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যানসহ ১৫ সদস্যের নাম প্রকাশ করেছে।পিআইবি আইন, ২০১৮-এর ৭ ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে।

আবেদ খান প্রকাশিতব্য দৈনিক জাগরণের সম্পাদক। মুক্তিযোদ্ধা আবেদ খান অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। তিনি দৈনিক ভোরের কাগজ, যুগান্তর এবং সমকালেও সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নবগঠিত পিআইবির পরিচালনা বোর্ডের সদস্যদের মধ্যে তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি থাকবেন। 

এ ছাড়া তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ সাহাবুদ্দিন, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, একই সংগঠনের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা অনুপ খাস্তগীর এ বোর্ডের সদস্য নিযুক্ত হয়েছেন। পিআইবির মহাপরিচালক এই বোর্ডের সদস্য সচিব। 

Advertisement

আবেদ পিআইবি

Advertisement

আরও পড়ুন

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৪৭ শতাংশ মেয়ের বাল্যবিবাহ, প্রতিরোধে জন্ম নিবন্ধন জরুরি

৪৭ শতাংশ মেয়ের বাল্যবিবাহ, প্রতিরোধে জন্ম নিবন্ধন জরুরি

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম