Logo
Logo
×

Advertisement

জাতীয়

সুপ্রভাত চলবে কিনা, ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ০২:২৪ পিএম

সুপ্রভাত চলবে কিনা, ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীতে চলাচলকারী সুপ্রভাত পরিবহনের ১৬৩টি বাস চলাচলের অনুমতি চেয়ে করা পরিবহনটির আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দিয়েছেন আদালত।

সুপ্রভাত প্রাইভেট লিমিটেডের এমডির করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী সাহা ও পূরবী রানী শর্মা।

আদেশের পর আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল জানান, ২০ মার্চ বিআরটিএ কর্তৃপক্ষ এক নির্দেশে সুপ্রভাত পরিবহনের সব বাস চলাচল বন্ধ করে দেয়। এর পর ১ এপ্রিল সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষ বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএর কাছে চিঠি পাঠায়। কিন্তু ওই চিঠির পরও বাস চলাচলের অনুমতি না মেলায় ৮ এপ্রিল ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বিআরটিএকে উকিল নোটিশ দেয় সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষ।

আইনজীবী জানান, ওই নোটিশের জবাব না পেয়ে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিআরটিএর চিঠি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সুপ্রভাত পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী। সে রিটের শুনানি নিয়ে বিআরটিএ চেয়ারম্যানকে এ নির্দেশ দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে দেন আদালত। 
প্রসঙ্গত ১৯ মার্চ সকালে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এর প্রতিবাদে আবরারের সহপাঠীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেন। পর দিন সুপ্রভাত পরিবহনের চলাচল বন্ধ করে দেয় বিআরটিএ।

বিআরটিএর উপপরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের ৭২ ধারা অনুযায়ী ওই বাসগুলো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।

চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগরের (রুট নং এ-১৩৮) উত্তরা-রানীগঞ্জ থেকে সদরঘাটে চলাচলকারী সুপ্রভাত প্রাইভেট লিমিটেডের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে। 

 

Advertisement

সুপ্রভাত পরিবহন

Advertisement

আরও পড়ুন

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে পুলিশ সদরদপ্তর

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে পুলিশ সদরদপ্তর

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম