Logo
Logo
×

Advertisement

জাতীয়

সুদান যাচ্ছে বাংলাদেশের ১৪০ পুলিশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ মে ২০১৯, ০৭:৩৪ পিএম

সুদান যাচ্ছে বাংলাদেশের ১৪০ পুলিশ

সুদান যাচ্ছে বাংলাদেশের ১৪০ পুলিশ। ছবি: ডিএমপি নিউজ

Advertisement

আফ্রিকার দেশ সুদানে যাচ্ছেন বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ এর ১৪০ জন সদস্য।

শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপনের লক্ষ্যে শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা একটি ফ্লাইটে দারফুরের নায়লার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুল হালিম। ডেপুটি কমান্ডার হিসেবে রয়েছেন মোসা. নাজলী সেলিনা ফেরদৌসী।

পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তারা জাতিসংঘ মিশনগামী সদস্যদেরকে বিমানবন্দরে বিদায় জানান।

এ ছাড়া পৃথক পুলিশ কর্মকর্তা (আইপিও) হিসেবে ১৬ জন পুলিশ কর্মকর্তাও শনিবার ভোরে সুদানের পথে রওনা হয়েছেন।এর নেতৃত্বে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মোক্তার হোসেন।

ঢাকা মহানগর পুলিশের নিউজ পোর্টাল ডিএমপি নিউজ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

Advertisement

সুদান জাতিসংঘ বাংলাদেশ পুলিশ

Advertisement

আরও পড়ুন

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম