Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভাড়ায় ফ্ল্যাট পাবেন বস্তিবাসী: প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ০১:৩৭ পিএম

ভাড়ায় ফ্ল্যাট পাবেন বস্তিবাসী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার রাজধানীর ইস্কাটনে মন্ত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।

অনুষ্ঠানে সাতটি প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এক হাজার ৬৭১টি ফ্ল্যাট উদ্বোধন করা হয়। 

প্রধানমন্ত্রী বলেন, বস্তিবাসীরা নাজুকভাবে থাকলেও তাদের ভাড়া কিন্তু কোনো অংশে কম নয়। তারা যেন শান্তিতে থাকতে পারে, সে জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারা প্রতিদিন, সপ্তাহ বা মাসভিত্তিক ভাড়া পরিশোধ করতে পারবে।

শেখ হাসিনা বলেন, সুপরিকল্পিত নগরায়ণের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে। 

‘শুধু বহুতল ভবন নির্মাণ করলেই হবে না, সেগুলো হতে হবে পরিকল্পনা অনুযায়ী।’

এখন থেকে অপরিকল্পিত শিল্প-কারখানায় আর বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ দেয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, ঢাকা শহরে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। এখানকার বেশিরভাগ খাল ভরাট করা হয়েছে। যার কারণে পানি নিষ্কাশনব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এ কারণে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। ইতিমধ্যে ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যার কারণে বেশিরভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। আমাদের পানি ও বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে হবে।

Advertisement

বস্তিবাসী ফ্ল্যাট নির্মাণ পরিকল্পনা

Advertisement

আরও পড়ুন

নিষিদ্ধ আ.লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত: মাহদী আমিন

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত: মাহদী আমিন

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

বৃষ্টি আর কতদিন, কমলেই শীত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম