Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক তথ্যমন্ত্রী মিজানূর রহমান শেলী আর নেই

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০১৯, ০৯:০৮ পিএম

সাবেক তথ্যমন্ত্রী মিজানূর রহমান শেলী আর নেই

সাবেক তথ্যমন্ত্রী মিজানূর রহমান শেলী

Advertisement

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের মন্ত্রী, রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক লেখক মিজানূর রহমান শেলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার ঈদের দিনের দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেলীর মৃত্যুর খবর তার ছেলে আরিফ ইবনে মিজান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আরিফ ইবনে মিজান বলেন, গতমাসে স্ট্রোক করেছিলেন তার বাবা। এছাড়া দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, শ‌নিবার শেলীকে বিএসএমএমইউ‌ আই‌সিইউ‌তে নিয়ে আসা হয়। আজ দুপুর সোয়া‌ ২টায় রেস‌পি‌রেট‌রি ফেই‌লিউর হ‌য়ে তি‌নি মারা যান।

মিজানূর রহমান শেলীর মরদেহ এখন রাজধানীর শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানান আরিফ।

বৃহস্পতিবার অথবা শুক্রবার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।

আরিফ ইবনে মিজান ছাড়াও তাহমিদ ইবনে মিজান নামে আরও এক সন্তান রয়েছে মিজানূর রহমান শেলীর ।

২০১৬ সালে তার স্ত্রী সুফিয়া রহমান মারা যান।

প্রসঙ্গত মিজানূর রহমান শেলী আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্সের চেয়ারম্যান ছিলেন।

বেসরকারি গবেষণা ও প্রকাশনা সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ, বাংলাদেশের (সিডিআরবি) প্রধান ছিলেন তিনি।

এরশাদ সরকারের তথ্য ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

 

Advertisement

শেলী

Advertisement

আরও পড়ুন

ইলিশের দামে বিক্রি হচ্ছে যেসব মাছ, কীভাবে চিনবেন

ইলিশের দামে বিক্রি হচ্ছে যেসব মাছ, কীভাবে চিনবেন

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

মহিলা পরিষদের কর্মশালা ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক সনদপত্র প্রদান

‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক সনদপত্র প্রদান

শিক্ষামন্ত্রী নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

নতুন বইয়ের পাশাপাশি জানুয়ারিতে ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম