Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ০৫:৪৩ পিএম

ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

মোহাম্মদ শফিকুল ইসলাম।

Advertisement

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার করেছে সরকার।  

আর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সিআইডির প্রধান করা হয়েছে।

এ ছাড়া এসবিতে দায়িত্বরত উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

১৯৬২ সালের ৩০ অক্টোবর জন্ম নেয়া নতুন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শফিকুল ইসলাম ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগ নেতা ছিলেন। বিএনপি শাসনামলে তাকে দেশের দুর্গম এলাকায় শাস্তিমূলক বদলি দেয়া হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে দেয়া হয়।

সরকারের কাছে ‘ক্লিন ইমেজের’ অফিসার হিসেবে তার বেশ সুনাম রয়েছে। তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি থাকায় ঢাকার সব জেলায় ইতিবাচক পরিস্থিতি রেখেছিলেন। ‘ক্লিন ইমেজ’ ও ‘ডেকোরেটেড অফিসার’ হিসেবে কমিশনারের পদের জন্য তিনি আগে থেকেই এগিয়ে ছিলেন। 

Advertisement

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

Advertisement

আরও পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি: স্পিকার

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি: স্পিকার

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা সরকারের

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা সরকারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম