Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হল বাংলাদেশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৮:৪৮ পিএম

ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হল বাংলাদেশ

Advertisement

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 

শুক্রবার সংস্থাটির নির্বাহী পরিষদের ২০৮তম সভায় সর্বসম্মতভাবে এই পদে নির্বাচিত হয় বাংলাদেশ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দফতর অবস্থিত। 

প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইউনেস্কোর নির্বাহী পরিষদে ৫৮টি সদস্য রাষ্ট্র আছে। বাংলাদেশ বর্তমানে ওই পরিষদের ২০১৭-২০২১ মেয়াদে নির্বাচিত সদস্য হিসেবে আছে।  এই ৫৮ সদস্যের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) বাংলাদেশ সহ-সভাপতি পদে নির্বাচিত হল। 

ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ আগামী ২ বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।

গত ১২ নভেম্বর ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশন শুরু হয়। শেষ হয় ২৭ নভেম্বর। অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্য রাষ্ট্রের সঙ্গে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্য রাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয়। এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ থেকে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া এবং মিসর সহ-সভাপতি নির্বাচিত হয়। 

২০১৯-২০২১ সময়কালে নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন নিরক্ষীয় গিনির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যাগাপিতো এমবা মকুয়ি। ২০১৭ সালে চার বছরের জন্য সংস্থাটির মহাসচিব নির্বাচিত হন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী আদ্রে অজুলে।

বাংলাদেশ ইউনেস্কোর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দলের প্রধান কাজী ইমতিয়াজ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘অ্যাডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের’ (ইরাব) সভাপতি মুসতাক আহমদ ও সাধারণ সম্পাদক নিজামুল হক।

Advertisement

জাতিসংঘ ইউনেস্কো বাংলাদেশ

Advertisement

আরও পড়ুন

অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও

অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও

বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসব করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসব করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

প্রথমবার সমুদ্রে সফলভাবে ফ্রি-ফল জাম্প সম্পন্ন করেছে নৌবাহিনী সদস্যরা

প্রথমবার সমুদ্রে সফলভাবে ফ্রি-ফল জাম্প সম্পন্ন করেছে নৌবাহিনী সদস্যরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম