Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০১:৩৫ পিএম

বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু

Advertisement

রাজধানীর হাতিরঝিলে গড়ে তোলা বহু আলোচিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে।  বুধবার দুপুরে গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী বলেন, সুন্দর ঢাকায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয় ভবনটি। পরিবেশের যা জন্য বিষফোঁড়া হয়ে উঠেছে। তাই আদালতের নির্দেশে ভবনটি ভাঙা হচ্ছে।

মন্ত্রী জানান, ভবন ভাঙা কার্যক্রম তদারকি করবে রাজউক ও নগর বিশারদরা। 

গণপূর্তমন্ত্রী বলেন, যান্ত্রিক উপায়ে ভবনটি ভাঙা হচ্ছে। 

র‍্যাংগস ভবনের মত কোন ঘটনা ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী আরও জানান, আগামী ৬ মাসের মধ্যে পুরনো বিজিএমইএ ভবন অপসারণ শেষ করা হবে। পর্যায়ক্রমে হাতিরঝিলের সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।

পানিপ্রবাহ রোধ করে গড়ে ওঠা এ ভবনকে হাতিরঝিল প্রকল্পের ‘বিষফোঁড়া’ হিসেবে আখ্যায়িত করে হাইকোর্ট। 

২০১১ সালে এক রায়ে এটি ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে। এরপর ভবন ভাঙতে কয়েক দফা সময় নিয়ে প্রায় সাত বছর পার করে বিজিএমইএ।

সবশেষ আদালতের দেয়া সাত মাস সময়সীমা গত বছর ১২ এপ্রিল শেষ হয়। এরপর ১৫ এপ্রিল বিজিএমইএ ভবনের মালামাল সরিয়ে নিতে এক দিন সময় বেঁধে দেয় রাজউক।  পরে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নিলে বিজিএমএইএ ভবনে তালা ঝুলিয়ে দেয় রাজউক।

Advertisement

হাতিরঝিল বিজিএমইএ বিজিএমইএ ভবন

Advertisement

আরও পড়ুন

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম