ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
Advertisement
বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিএমও
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
বৈঠকে ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণপরিবহণের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার; স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান; ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান; সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ প্রমুখ।
