Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার

ভোটার ছাড়া কেন্দ্রের আশপাশে বহিরাগত দেখলেই আটক

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৯:৫৬ পিএম

ভোটার ছাড়া কেন্দ্রের আশপাশে বহিরাগত দেখলেই আটক

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ফাইল ছবি

Advertisement

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় ভোটার নন এমন কাউকে দেখামাত্র আটক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 

তিনি বলেছেন, 'এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তবে এখনও যারা বহিরাগত ঢাকায় অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা ছেড়ে চলে যান।' 

শুক্রবার বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, 'দুই সিটি কর্পোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্যই ভোট কেন্দ্রের আশপাশে বহিরাগতদের উপস্থিতি মেনে নেয়া হবে না।  তাদেরকে আটক করা হবে।'

তিনি বলেন, 'নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকধারী ও সাদা পোশাকে ৩০ হাজার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে।  র‌্যাব টহল টিমও মাঠে থাকবে।  কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও ১০ হাজার স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে।  সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়েই কাজ করবে।'

ভোট কেন্দ্র পরিদর্শনের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল ইসলাম, কৃঞ্চপদ রায়, মনিরুল ইসলাম এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ও রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন। 

Advertisement

ভোটার ছাড়া কেন্দ্রের আশপাশে কাউকে দেখলেই আটক: ডিএমপি কমিশনার ঢাকার দুই সিটি নির্বাচন-২০২০

Advertisement

আরও পড়ুন

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

সৌদি আরবে হামলা রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম