Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফিটনেস খেলাপি কোনো গাড়ি সড়কে চলতে পারবে না: হাইকোর্ট

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৭ পিএম

ফিটনেস খেলাপি কোনো গাড়ি সড়কে চলতে পারবে না: হাইকোর্ট

Advertisement

সারা দেশে ফিটনেস নবায়ন না করা (ফিটনেস খেলাপি) কোনো গাড়ি সড়কে চলতে পারবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে বুধবার এ বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রতিবেদন আমলে নিয়ে আদালত এ মন্তব্য করেন। এ বিষয়ে রায় দেয়া হবে ১৬ ফেব্রুয়ারি।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

পরে আইনজীবী রাফিউল ইসলাম বলেন, আদালত বলেছেন– ফিটনেস নবায়ন না করা কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। আদালত এ বিষয়ে আদেশের জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

তিনি বলেন, গত বছরের ২৩ অক্টোবর পর্যন্ত প্রায় ৫ লাখ গাড়ি ফিটনেস খেলাপি ছিল। ওই দিন আদালত আদেশ দিয়েছেন- ফিটনেস নবায়ন না করা গাড়িকে পেট্রলপাম্প থেকে জ্বালানি না দিতে। এ আদেশ অনুসারে বিআরটিএ ব্যবস্থা নিয়েছে। 

এর আগে গত বছরের ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারা দেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দুই মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 

গত ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছিল।

Advertisement

হাইকোর্ট ফিটনেস খেলাপি

Advertisement

আরও পড়ুন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে: আমিনুল হক

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম