Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রাথমিকে ২৭ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৩ পিএম

প্রাথমিকে ২৭ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন

ফাইল ছবি

Advertisement

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  দুই ধাপে মোট ৮৪ হাজার ৩৩৯ জন ১ লাখ ২০ হাজার ১২৭টি আবেদন করা হয়। তার মধ্যে ২৭ হাজার ২০৯টি বিষয়ের ফল বিভিন্ন গ্রেডে পরিবর্তন হয়েছে।  

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

ডিপিই থেকে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর সমাপনী-ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশের পরদিন থেকে পরবর্তী ১৫ দিন পুনঃনিরীক্ষার আবেদন কার্যক্রম চলে। পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে সমাপনী পর্যায়ে মোট ১ লাখ ১৩ হাজার ৫১৭ জন আবেদন করে। তার মধ্যে বাংলা বিষয়ে ১৬ হাজার ৯৮৯টি, ইংরেজি বিষয়ে ৩০ হাজার ১৬০, গণিতে ১৮ হাজার ৩৪৩টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ে ১৬ হাজার ৮২২টি, সাধারণ বিজ্ঞানে ১৬ হাজার ৯৯০টি এবং বিজ্ঞান বিষয়ে ১৪ হাজার ২০৪টি আবেদন করা হয়। তার মধ্যে ২৪ হাজার ৭৯০ জনের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে। 

অন্যদিকে পঞ্চম শ্রেণির ইবতেদায়ীতে মোট ৬ হাজার ৬১০টি আবেদন করা হয়। তার মধ্যে বাংলা বিষয়ে ১ হাজার ৭৮টি, ইংরেজিতে ১ হাজার ৯৯২টি, গণিতে ৪১১টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং সাধারণ বিজ্ঞানে ১ হাজার ৭৩৮টি, কুরআন বিষয়ে ৭৪৩টি এবং আরবি বিষয়ে ১ হাজার ৪৪৮টি আবেদন জমা হয়। তার মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২৭ হাজার ২০৯ জন পরীক্ষার্থীর।

উল্লেখ্য, ১৭ নভেম্বর শুরু হয় পিইসি ও ইইসি পরীক্ষা। এতে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়ী সমাপনীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন ছাত্র-ছাত্রী ছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সমাপনী-ইবতেদায়ীর বৃত্তির ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Advertisement

প্রাথমিকে ২৭ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন

Advertisement

আরও পড়ুন

অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

সংশোধিত বাজেট নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার

নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম