Logo
Logo
×

Advertisement

জাতীয়

২৫ মার্চ থেকে ৩১ মার্চ সারা দেশে সব সুপার মার্কেট ও বিপণি বিতান বন্ধ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৮:৪৬ পিএম

২৫ মার্চ থেকে ৩১ মার্চ সারা দেশে সব সুপার মার্কেট ও বিপণি বিতান বন্ধ

রাজধানীর একটি বিপণি বিতান। ফাইল ছবি

Advertisement

চীনের উহান থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে আগামী ২৫-৩১শে মার্চ পর্যন্ত সারা দেশের সুপার মার্কেট, বিপণি বিতান ও মার্কেটসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। 

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মার্কেট সমূহ ক্রেতা শূন্য হয়ে পড়ায় এবং শ্রমিক কর্মচারী ও মালিকদের সংক্রমণ এড়াতে আগামী ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সুপারশপ, সুপার মার্কেট ও মার্কেট সমূহ বন্ধ থাকবে। 

কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমুহের দোকান এই সময়ে খোলা থাকবে। সমিতির পক্ষ থেকে এসব পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে।

এদিকে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওষুধ, কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া ঢাকা মহানগরের সব শপিং মল, বিপণী বিতান ও দোকান আগামী ২৫-৩১ মার্চ পর্যন্ত রাখার কথা বলা হয়েছে।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

Advertisement

করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

কী খবর মাসুদ, ভালো?— চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

কী খবর মাসুদ, ভালো?— চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের

হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম